সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ভোলায় বিজয় দিবসের সম্মাননা স্মারকে বানান ভুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ এবার ভোলার লালমোহনে বিজয় দিবসের সম্মাননা স্মারকে মুজিবর্ষের বানান ভুল করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি যখন উপজেলা কর্তৃপক্ষের নজরে আসে তখন সম্মাননা প্রদান বন্ধ রাখা হয়।

এদিকে ‘মুজিববর্ষের’ স্থানে ‘মুবিজবর্ষ’ লেখা সম্মলিত ভুল বানান সম্মাননা স্মারকটি শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উপজেলা অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন একটি অনুষ্ঠানের আয়োজন করে।

সেখানে এ সম্মাননা স্মারক প্রদান করা করা হয়। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিজয় দিবসে লালমোহনের বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা এবং কুচকাওয়াজ অংশগ্রহণকারীদের জন্য ১২০টি সম্মাননা স্মারক ছাপানো হয়। সেখানে মুজিববর্ষ বানান ভুল ছিলো। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন যখন ওই সম্মাননা প্রদান কার্যক্রম চলছিলো তখন ভুলটি দেখতে পায় উপজেলা প্রশাসন। এরপর থেকে ভুল লেখা স্মারকটি আর কাউকে দেয়া হয়নি।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, বরিশালের একটি প্রেসে সম্মাননা স্মারক অর্ডার করা হয়েছিলো।

আমরা সঠিক লেখা পাঠিয়েছি, কিন্তু প্রেসের দোকানে কম্পিউটার অপারেটরের লোকজন বানান ভুল করেছে। দোকানের মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করলে তাদের ভুল হয়েছে এমন কথা স্বীকার করেছেন। জেলা প্রশাসকের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় বিজয় দিবসের সম্মাননা স্মারকে বানান ভুল

আপডেট সময় : ০৫:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১