সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

নাম দেরিতে ঘোষণা করায় শিক্ষা কর্মকর্তাকে মেয়রের থাপ্পড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানের ঘোষণা মঞ্চ থেকে পৌর মেয়রের নাম দেরিতে ঘোষণা করায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে। আজ দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহান বিজয় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশার নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে মঞ্চে থাকা অনুষ্ঠানের উপস্থাপক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং থাপ্পড় মারেন। তখন উপস্থিত দর্শনার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহ বলেন, ‘পুষ্পস্তবক অর্পণ করার সময় প্রটোকল অনুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দেওয়ানগঞ্জ মডেল থানা, দেওয়ানগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের পরে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ’র নাম ঘোষণা করি। ৫ নম্বরে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়রের নাম ঘোষণা করা হয়েছে বলে মেয়র জনসম্মুখে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং থাপ্পড় মারেন। এতে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। আমি বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

অভিযোগের ব্যাপারে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ বলেন, ‘আমি এ ধরনোর কোনো কিছু করিনি এবং বলিওনি। আমি শুধু পৌরসভার নাম এত পরে কেন, তা জানতে চেয়েছি। ’

মহান বিজয় দিবসে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার শারীরিক লাঞ্চনার খবরটি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, ‘এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে। ’

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, ‘পৌরসভার মেয়র কর্তৃক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রকাশ্যে জনসম্মুখে সরকারি দায়িত্ব পালনরত একজন সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনাটি সত্যিই দুঃখজনক। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাম দেরিতে ঘোষণা করায় শিক্ষা কর্মকর্তাকে মেয়রের থাপ্পড়

আপডেট সময় : ০৪:৩৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১