মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিবারের ন্যায় পুলিশ বীর মুক্তিযোদ্ধাগনকে সংবর্ধনা প্রদান করলেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা
- আপডেট সময় : ০৫:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ ৯০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রতিবারের ন্যায় চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত ২০জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাগনদের সংবর্ধনা প্রদান করেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়। অদ্য ১৬.১২.২০২১ খ্রিঃ সকাল ১৩:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলশেডে চুয়াডাঙ্গা জেলার অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জাহিদুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও প্রধান আলোচক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা (সদ্য পদোন্নতি প্রাপ্ত যুগ্ন সচিব)। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত ২০জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণদের শুভেচ্ছা উপহারসহ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জনাব মোঃ মুন্না বিশ্বাস। উক্ত সংবর্ধনা অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ লাইনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

























