সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঝালকাঠিতে দিনমজুরকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মিরাজ শেখ (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মিরাজ নৈকাঠি গ্রামের শেখ সত্তারের ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, কেওরার ইউপি সদস্য নজরুল ইসলাম, তার দলবল নিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে। বুধবার রাত সারে ৩ টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিরাজের মৃত্যু হয়। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রিজভী আহম্মেদ ।

নিহতের স্বজন জানায়, বুধবার সকাল ১০ টায় ময়না তদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তরের পরে দাফনের জন্য ঝালকাঠিতে নেয়া হবে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, কেওরা ইউনিয়নের নৈকাঠি বাজারে মঙ্গলবার রাত ১০ টার দিকে মিরাজকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়েছে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম ও তার সাংঙ্গপাঙ্গরা।রাতেই আহত মিরাজকে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ।

নিহত মিরাজের মা মাকসুদা বেগম বলেন, ‘ইউপি সদস্য নজরুল ইসলামের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতা ছিলো। তাই ওরা আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।

নিহতের বোন রোজিনা আক্তার বলেন, দলবল নিয়ে দেশীয় অস্ত্রদিয়ে আমার ভাইকে হত্যা করেছে নজরুল মেম্বার। আমরা থানায় আজকেই মামলা করবো, ভাই হত্যার বিচারের দাবীতে যা যা করা প্রয়োজন করবো।

মঙ্গলবার রাত ১০ টার দিকে মিরাজের উপর হামলার পর স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিয়াম হাসান বলেন, রোগীর একটি হাত এবং দুটি পা ভেঙে গেছে। সেই সাথে একটি চোখ জখম হয়েছে। পায়ের ভিতরে ব্লিডিং হয়েছে। ব্লাড প্রেসার ডাউনের দিকে যাচ্ছে। সব মিলিয়ে তার মৃত্যুঝুকি থাকায় উন্নত ছিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার পর থেকে এলাকা থেকে গাডাকা দিয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে কেওরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান বলেন, ঘটনা শুনে রাতেই আমি ঝালকাঠি সদর হাসপাতালে গিয়েছি, রোগীর খোজ নিয়েছি। এই হত্যাকান্ডে মেম্বারের জড়িত থাকার বিষয়টি প্রমান পাওয়া গেলে তা কিছুতেই ছাড় দেয়া হবেনা।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মিরাজ নিহতের ঘটনা শুনেছি, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে দিনমজুরকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১