সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

হানিমুন থেকে ফিরেই ভিকিকে নিয়ে জনসমক্ষে ক্যাটরিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বহু গুঞ্জনের পর গত ৯ ডিসেম্বর রাজস্থানে নিরাপত্তার ঘেরাটোপে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর এই প্রথম জনসমক্ষে ধরা দিলেন এই জুটি।

মঙ্গলবার খোলা চুল, চওড়া সিঁথি ভর্তি সিঁদুর, হাতে এক গুচ্ছ লাল চুড়ি, দু’কানে ভারি দুল, পরনে স্নিগ্ধ গোলাপি ও সোনালি কাজের চুড়িসহ ভিকি কৌশলের হাতে হাত রেখে মুম্বাইয়ের রাস্তায় দেখা যায় ক্যাটরিনাকে।
এদিন মুম্বাই বিমানবন্দরের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন নবদম্পতি। অনুরাগীদের উদ্দেশে এক গাল হাসি নিয়ে হাত নাড়েন দু’জনেই। জানা গেছে, হানিমুন সেরে ফিরেছেন ক্যাট-ভিকি।

এর আগে, শোনা যায় কাজের ব্যস্ততায় হানিমুন পরিকল্পনা বাতিল করেছেন ‘ভিক্যাট’। বিয়ের অনুষ্ঠান শেষ করেই নাকি কাজে ফিরতে চেয়েছিলেন দু’জনে। তবে সে সব গুঞ্জন উড়িয়ে দিলেন তারা নিজেই। আত্মীয় পরিজন, বন্ধুদের সঙ্গে হইচই করে কিছুটা সময় নিভৃতে কাটিয়ে এলেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হানিমুন থেকে ফিরেই ভিকিকে নিয়ে জনসমক্ষে ক্যাটরিনা

আপডেট সময় : ০৬:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১