সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

মুরাদের পরিণতি কি আপনাদের ভেতরে কাঁপন ধরায় না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে ভয়ংকর বিপর্যয় নিয়ে আসতে পারে। বিশেষ করে ইরাক, ইরান, সিরিয়া- যেখানে যুক্তরাষ্ট্র প্রথম ধরেছে, এ রকম মানবধিকার ইস্যু নিয়ে ধরেছে।

নুর বলেন, মুরাদকে ঢুকতে দেয়নি কানাডা, দুবাইয়ের মতো দেশও। এগুলো দেখে কি আপনাদের ভেতরে কাঁপন ধরে না, আপনাদের পরিণতি কী হবে? আফগানের ঘানি সরকারের সমর্থকদের তো যুক্তরাষ্ট্র জায়গা দিয়েছে, এদের কেন জায়গা দিচ্ছে না? পরিণতি ভয়ংকর হবে। সভ্য দেশগুলো যারা গণতন্ত্র, মানবধিকারকে উৎসাহিত করে তারাও ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের মতো এই সরকারের ওপর নিষেধাজ্ঞা দেবে। তারপর বাংলাদেশের অর্থনীতির একটা বিপর্যয় নেমে আসবে। বাংলাদেশের শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যেতে পারে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) গণধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।

নুর বলেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আছে। তারা রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় গুণ্ডা বাহিনীতে পরিণত করেছে। যে কারণে র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। পর‌্যায়ক্রমে আরও ২০০ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে। প্রথম দফায় আসতে পারে ২২ জন। নিরাপদ সড়ক আন্দোলনে হেলমেট বাহিনী তাণ্ডব চালিয়েছে, এফপি’র ফটোগ্রাফারের মাথা ফাটিয়েছে। আন্তর্জাতিক মহল দেখে নাই? দেখেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রব বলেন, বিজয় এসেছে আমি বলি না। কারণ ৫০ বছরে আমরা কী হারিয়েছি, কী ব্যর্থতা তার কোনো মূল্যায়ণ হয় না। বাঙালির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুরাদের পরিণতি কি আপনাদের ভেতরে কাঁপন ধরায় না

আপডেট সময় : ০৬:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১