সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

খুলনাতেও মুরাদসহ দু’জনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন গ্রহণ করেছেন খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালত। আগামী মঙ্গলবার আদালতে আবেদনের শুনানি হবে।

আজ রবিবার (১২ ডিসেম্বর) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা এ আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয় গত ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় সিবিএমের উপস্থাপক নাহিদ তথ্যমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার নেন। ওই সাক্ষাৎকারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষী বক্তব্য দেন ডা. মুরাদ। যা মুসলিম ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক শ্রেণি গোষ্ঠীর মধ্যে অসন্তোষ এবং দাঙ্গা সৃষ্টির বহিঃপ্রকাশ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিসুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার আমরা খুলনা সদর থানায় মামলা দায়ের করতে গিয়েছিলাম। থানা থেকে আমাদের জানানো হয় এ মামলা গ্রহণের এখতিয়ার তাদের নেই। সেখান থেকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আদালত মামলার আবেদন গ্রহণ করেছেন। মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন।

আদালতের বেঞ্চ সহকারী দিপন কুমার মন্ডল জানান, নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ১০টার মধ্যে মামলা করার জন্য আদালতে উপস্থিত হতে হয়। নিয়মের ক্ষেত্রে তাদের ব্যত্যয় হয়েছে। তাছাড়া মামলার অনেক প্রয়োজনীয় কাগজপত্র ছিলো না। আবেদনগ্রহণ করা হয়েছে। আগামী মঙ্গলবার আবেদনের ওপর শুনানি হবে।

এদিকে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বগুড়ার আইনজীবী একেএম সাইফুল ইসলাম। তিনি বগুড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এবং বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

অপরদিকে বিতর্কিত মন্তব্যের জন্য ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী। মামলার আবেদনে উল্লেখ করা অপর আসামি হলেন মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ।

চট্টগ্রামেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। একই মামলায় বিবাদী করা হয়েছে মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলনাতেও মুরাদসহ দু’জনের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট সময় : ০৯:৩৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১