পুলিশকে কুপিয়ে মাদক মামলার আসামি ছিনতাই
- আপডেট সময় : ০৫:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ ১১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশ সদস্যকে রামদা দিয়ে কুপিয়ে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। রোববার রাত ৮টার ভৈরব ঘোড়াকান্দা পলাশ সিনেমা রোড এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা সমকালকে এই তথ্য নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন
এএসআই রেজাউল করিম ও এএসআই মো. করিম। তারা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। তাদের হাতে ও ঘাড়ে ৫টি করে সেলাই দিতে হয়েছে।
গোলাম মোস্তফা জানান, রোববার রাতে ভৈরব থানার ওয়ারেন্ট অফিসার এএসআই রেজাউল করিম ও এএসআই মো.করিম দুজনে ওয়ারেন্টভুক্ত একাধিক মাদক মামলার আসামি মো. রাসেলকে ঘোড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে আটক করে। এমন সময় স্থানীয় জজ মিয়ার রিকশা গ্যারেজ থেকে বেরিয়ে আসেন ভৈরবের শীর্ষ মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি সানি, মামুনসহ ১৫-২০ জনের একদল মাদক ব্যবসায়ী। পরে তারা এলোপাতারিভাবে কোপাতে থাকে দুই পুলিশ সদস্যদের। পরে তারা রাসেলকে ছিনিয়ে নেয়।
ফলো করুন-
পরে ভৈরব থানা পুলিশ খবর পেয়ে আহত দুই পুলিশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে পুলিশ।


























