সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নাগরপুরে পিতাপুত্রকে হত্যার হুমকি ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেএম সুজন, নাগরপুর ( টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে পিতাপুত্রকে হত্যার হুমকি ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মামুদনগর ইউনিয়নের কোলকুষ্টিয়া গ্রামে।

ভুক্তভোগী কোলকুষ্টিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে পান্নু মিয়া সাংবাদিকদের জানান,আমার ছেলে মোঃ বাবলু প্রায় বিশ বছর হলো সৌদি প্রবাসী। প্রতিপক্ষ
চামটা গ্রামের পরশ মিয়ার ছেলে নবিন মানসিকভাবে অসুস্থ অবস্থায় সৌদিতে আমার ছেলের রুমে আশ্রয় নেয়।নবিন সৌদিতে আমার ছেলের রুমে কিছুদিন থাকার পর আমার ছেলে কোম্পানির ডিউটিতে গেলে গত ২৯/১১/২০২১ তারিখে আমার ছেলের রুমে গলায় ফাঁস নেয়।পরবর্তীতে লোকজন নবিন মিয়াকে সৌদির একটি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নবিনকে মৃত ঘোষণা করে।এ ব্যাপারে সৌদি পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। নবিনের ফাঁস নিয়ে মৃত্যুর ঘটনায় সৌদির একটি হাসপাতালের সার্টিফিকেট আমার ছেলে বাবলু আমাকে পাঠায়।এই ঘটনাকে কেন্দ্র করে আমার বাড়িতে এসে পরশ আলী ও তার ছেলে রতন গত ১/১২/২০২১ তারিখে আমার ছেলে বাবলু নাকি নবিনকে হত্যা করেছে এই অসত্য, বানোয়াট অভিযোগ এনে আমার পুত্র তারা মিয়া ও আমাকে হত্যা করার হুমকি প্রদান করে এবং আমার কাছে দশ লক্ষ টাকা দাবি করে।এছাড়া রতন গং আমার ছেলে তারা মিয়ার মোটরসাইকেল ভাংচুর করে এবং পুত্রবধু আছমা বেগমকে মারপিট করে।এখন আমার পরিবারসহ আমি নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি।আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে পান্নু মিয়া দশ জনকে আসামী করে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে সৌদি প্রবাসী বাবলুর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,সৌদির একটি হাসপাতালে নবিনকে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ নবিন ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে মেডিকেল রিপোর্ট প্রদান করে।এ ঘটনায় সৌদি পুলিশ আমি সহ আমার রুমমেটদের
জিজ্ঞাসাবাদ করে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে।আমার উপর পরশ গং যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ অসত্য বানোয়াট ও ষড়যন্ত্র মূলক।

এ বিষয়ে পরশ মিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে পিতাপুত্রকে হত্যার হুমকি ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ

আপডেট সময় : ০৯:২৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১