সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে কুয়াকাটা-২ লঞ্চের কেবিন থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স; ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী কুয়াকাটা-২ লঞ্চ থেকে শার‌মিন আক্তার (২৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে এমভি কুয়াকাটা-২ এর নিচতলার লস্কর কেবিন থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শার‌মিন আক্তার ঢাকা পলিটেকনিক সংলগ্ন কু‌নিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা এনা‌য়েত হোসেন ফ‌কির।

ল‌ঞ্চের লস্কর ‌মো. সোহাগ জানান, ১৮শ’ টাকায় কে‌বিন‌টি স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেওয়া হয়। সকালে কে‌বিন‌টি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পাওয়া যায়। সন্দেহ হলে তালা খুললে কেবিনে তরুণীর লাশ দেখতে পাওয়া যায়। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

রাত ৩টার দিকে শ্বাসরোধ করে হত্যার পর সঙ্গে থাকা পুরুষ পালিয়ে যায় বলে ধারণা তার।

লস্কর সোহাগ বলেন, ‘আমি ভাড়া পাইছি, ভাড়া দি‌ছি। কার ম‌নে কী তা তো জা‌নি না।’

সি‌সি ক‌্যা‌মেরার ফুটেজ পর্যালোচনা করলে আসল রহস্য বের হয়ে আসবে বলে মনে করছেন বরিশাল কোতয়ালী ম‌ডেল থানার পরিদর্শক লোকমান হো‌সেন।

তি‌নি বলেন, ‘এটি পরিকল্পিত হত‌্যাকাণ্ড কিনা সেটা নিশ্চিত নই। তবে আশা করছি দ্রুত আসামি গ্রেপ্তারে সক্ষম হ‌বো। ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’

পি‌বিআই’র পরিদর্শক শ‌হিদুল ইসলাম বলেন, ‘ফিঙ্গার প্রিন্ট দিয়ে তরুণীর নাম-পরিচয় পাওয়া গেছে। তবে বিস্তারিত কোনো তথ্য মেলেনি।’

বরিশাল নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার হা‌বিবুর রহমান বলেন, ‘প্রতিবছর লঞ্চে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। পুলিশ নেই কোনো লঞ্চে, আনসারও নেই ঠিকমতো। গাফিলতি রয়েছে ম‌নে করছি।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা এটিও হত‌্যাকাণ্ড, দ্রুত আসামিকে খুঁজে বের করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে কুয়াকাটা-২ লঞ্চের কেবিন থেকে তরুণীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:৩৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১