বাবুগঞ্জে আবুল হাসানাত আব্দুল্লাহর জন্মদিন পালিত
- আপডেট সময় : ১২:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ ৯৫ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার বিকালে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেক কাটা, দোয়া মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মু আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় আবুল হাসানাত আব্দুল্লাহর কর্মজীবন ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আঃ মান্নান মাস্টার, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পালসহ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আবুল হাসানাত আবদুল্লাহর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।