গোপনাঙ্গ কেটে ফেলা পুলিশ কমকর্তার অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় স্থানান্তর
- আপডেট সময় : ০৩:৪৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ ১৩১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
রাজশাহী মহানগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) ইফতেখার আল-আমিনকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে কর্মরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, তার গোপনাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা ভালো না। তাই তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়া হয়। রাতেই তাকে নিয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদেশে পাঠানো হয়েছে।
গতকাল ৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর সাগরপাড়া এলাকার ভাড়া বাসায় এস আই ইফতেখার আল-আমিনের গোপনাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। কিন্তু রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।
এ ঘটনায় পুলিশ কমকর্তার স্ত্রী রূপসী দেওয়ানকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
রাজশাহীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, বৃহস্পতিবার বিকেলে ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাকে আটক করে রাখা হয়েছে।
তিনি বলেন, এস আই ইফতেখার আল-আমিনের স্ত্রী রূপসী দেওয়ান ওই বাড়ি থেকে স্বামীর গোপনাঙ্গের বিচ্ছিন্ন অংশটি বের করে দিয়েছেন। তার দাবি- স্বামী পরকীয়ায় জড়িত। তার সঙ্গে অনেক মেয়ের সম্পর্ক। এ কথা বললে কেউ-ই বিশ্বাস করতো না। এজন্য রাগ-ক্ষোভে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। ডিউটি শেষে বাসায় ফিরে ওই পুলিশ কমকর্তা ঘুমিয়ে পড়েন। এ সুযোগ নিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি নিবারন।

























