মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
- আপডেট সময় : ১২:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১ ৯২ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি:
‘আপনার অধিকার, আপনার দায়িত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ছোটন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাহারুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা হাওলাদার, সাধারণ সম্পাদক শাহজাহান খান ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ। এসময় সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আনছার বাহিনী, রোভার স্কাউটসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের লোকজন অংশ নেয়। এছাড়া ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সচেতন নাগরিক কমিটিসহ একাধিক সংগঠন দিবসটি পালন করেছেন। মাদারীপুর জেলা সদর ছাড়াও রাজৈর, শিবচর, কালকিনি ও ডাসার উপজেলায় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি বাস্তবায়ন করেন।

























