দর্শনার কুড়ুলগাছি ইউনিয়নে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের নতুন শাখা উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১ ১৫২ বার পড়া হয়েছে

মো:কামরুজ্জামান দর্শনা থানা প্রতিনিধি
দর্শনা থানার আওতাভুক্ত কুড়ুলগাছি বাজারে “হাসান ট্রেডার্স” ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন হয়।
এর মধ্যদিয়ে এই ইউনিয়নবাসির ব্যাংকিং সেবা পেতে সহজ হলো। এখন থেকে যে কোন ব্যক্তি ব্যাংকিং কার্যক্রম সম্পাদনে নিজ ইউনিয়নে থেকেই শেষ করতে পারবেন।এই ব্যাংকটির মাধ্যমে লোকজন লেনদেনসহ বিভিন্ন ধরনের বিল প্রদান করতে পারবেন।
ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক কুড়ুলগাছি বাজারে অদ্য ৮/১২/২০২১ (বুধবার) বিকাল ৪.00টায় শুভ উদ্বোধন হয়।উদ্বোধনী অনুষ্ঠানটি অতিথিদের আসন গ্রহণ এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য শুরু করেন অনুষ্ঠানের সভাপতি মো:রফিকুল ইসলাম।ব্যাংকিং বিষয়ে বিষদ আলোচনা করেন মো:মতিয়ার রহমান -সিনিয়র সেলস ম্যানেজার চুয়াডাঙ্গা জেলা শাখা,অসিম কুমার দাস-এরিয়া ম্যানেজার চুয়াডাঙ্গা জেলা শাখা।পর্যায়ক্রমে অন্যান্য বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি -মো:শাহ এনামুল করিম ইনু চেয়ারম্যান কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ,মো:কামাল উদ্দিন বতর্মান চেয়ারম্যান কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ,মো:রফিকুল ইসলাম -সাবেক চেয়ারম্যান কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ,অসিম কুমার দাস-এরিয়া ম্যানেজার ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখা,মো:মতিয়ার রহমান -সিনিয়র সেলস ম্যানেজার-ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখা,মো:আমিনুল ইসলাম মাষ্টার এজেন্ট -ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক দামুড়হুদা উপজেলা শাখা ,মো:মনিরুজ্জামান আউটলেট মালিক এমকে এন্টারপ্রাইজ,মো:ফজলুল হক আউটলেট মালিক সোহাগ ট্রেডার্স সহ এলাকার অসংখ্য গন্যমান্য এবং সাধারণ মানুষ।সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

























