সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ডিমলায় সড়ক দূর্ঘটনায় নিহত-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ,ডিমলা নীলফামারী।।

নীলফামারীর ডিমলায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই বিশ্বনাথ রায় (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭-ডিসেম্বর) সকাল নয়টার দিকে ডিমলা উপজেলা সদর ইউনিয়নের বাবুরহাট পুরাতন থানা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিশ্বনাথ রায় ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিঁতপাড়া (ভাটিয়া পাড়া) এলাকার মিমানাথ রায়ের ছেলে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ডিমলা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ট-১১-৭১৮৩ নম্বরের ট্রাকটি নীলফামারী থেকে ডিমলায় যাচ্ছিলো অপরদিকে ডিমলা থেকে নীলফামারী যাওয়ার উদ্দেশ্যে বাবুরহাট পুরাতন থানা এলাকায় মটরসাইকেল আরোহী বিশ্বনাথ রায়ের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান বিশ্বনাথ রায়।
ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় সড়ক দূর্ঘটনায় নিহত-১

আপডেট সময় : ০৯:১৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১