সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঘোড়াঘাটে জমিজমা ফেরত চাওয়ায় আব্দুল হামিদকে হত্যা স্ত্রী পুত্র কন্যা সহ ৬ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ১৪৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদ:
সকল জল্পনা কল্পনা আর নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে দিনাজপুরের ঘোড়াঘাটের চাঞ্চল্যকর আ: হামিদের আত্মহত্যার ঘটনায় স্ত্রী,পুত্র,কন্যা,জামাই ও শালিকা সহ ৬ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় হত্যা মামলার এজাহার দাখিল করেছেন তার ছোট ভাই আ: রহিম । স্থানীয় ও আ: রহিমের এজাহার সুত্রে জানা গেছে,ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী আফসারাবাদ কলোনীর মৃত,শাহার উদ্দিন মন্ডলের পুত্র আ: হামিদকে তার স্ত্রী,পুত্র,কন্যা ও জামাই আ: হামিদের জমিজমা বসত বাড়ী লিখে নেওয়ার জন্য তাকে নানা ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভয়ভীতি দেখায় । আ: হামিদ তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে জমি জমা ও বসত বাড়ী লিখে দেন । পরবর্ততীতে স্ত্রী,পুত্র,কন্যা,জামাই তার প্রতি অবহেলা ও অবজ্ঞা লাঞ্চনা এবং বঞ্জনা মানসিক ও শরীরিক নির্যাতন অব্যাহত রাখে । এমতাবস্থায় আ: হামিদ তার দেওয়া জমি জমা বসত বাড়ী ফেরত চাইলে তারা আ: হামিদকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। এরই সুত্র ধরে তাদের সাথে আ: হামিদের বাগবিতন্ডা সহ ঝগড়া বিবাদ হয় । আ: হামিদ বিষয়টি স্থানীয় মহত ব্যক্তি ও প্রতিবেশীদের কাছে জানায়। মহত ব্যক্তি ও স্থানীয় প্রতিবেশীরা মিমাংসা করার জন্য আশ্বাস দেন । কিন্তু তারা এতে ক্ষান্ত না হয়ে পূর্ব পরিকল্পনা মতে আ: হামিদকে হত্যা করার চেষ্টা অব্যাহত রাখে । আ: হামিদ গত ৩ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়িতে আসলে স্ত্রী,পুত্র,কন্যা,জামাই ও শালিকা সহ ৬/৭ জন মিলে বেলা অনুমান আড়াইটার সময় তার দক্ষিন দুয়ারী পাকা ঘরের নিচতলায় সিঁড়ি সংলগ্ন আক্রমন পূর্বক মারপিট করতে থাকলে আ: হামিদ চিৎকার দেয়। উক্ত সময় আ: হামিদের আত্মচিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা তাকে রক্ষা করতে এগিয়ে আসলে দেখেন আ: হামিদের পুত্র সাদ্দাম হোসেন ও জামাই হাজিরুল ইসলাম স্ত্রী কন্যা শালীকা সহ কয়েক জন মিলে হত্যার উদ্দেশ্যে আ: হামিদের গলায় বৈদ্যুতিক তার দিয়া গলায় পেঁচিয়ে শ্বাস রোধ করে আ: হামিদকে হত্যা করে ।এ সময় আ: হামিদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঘোড়াঘাট থানায় সংবাদ দিলে পুলিশ আ: হামিদের মরদেহ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়। থানা পুলিশ পরদিন শনিবার সকালে ময়নাতদন্ত করার জন্য মরদেহটি দিনাজপুর মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে মৃত আ: হামিদ এর ছোট ভাই আ: রহিম বাদী হয়ে স্ত্রী জাহানারা বেগম(৫০) পুত্র সাদ্দাম হোসেন (৩৫),কন্যা কেয়া বেগম (৪০),জামাই হাজিরুল ইসলাম (৪৫) ও শালীকা ফাতেমা বেগম (৪৫)পুত্র বধু আয়শা বেগম (৩০) এর বিরুদ্ধে ৬ ডিসেম্বর বিকেলে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলার এজাহার দাখিল করেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে জমিজমা ফেরত চাওয়ায় আব্দুল হামিদকে হত্যা স্ত্রী পুত্র কন্যা সহ ৬ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল

আপডেট সময় : ০৩:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১