সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

গলাচিপায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গলাচিপা প্রতিনিধি ‍॥ পটুয়াখালীর গলাচিপায় ৫ কেজি গাঁজাসহ রিপা আক্তার (৩৫) ও সৈয়দ আহম্মেদ (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে গলাচিপা লঞ্চঘাট আলম ভান্ডারীর ইট-বালুর দোকান জাপান এন্টারপ্রাইজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিপা আক্তার ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার আঠারোবাড়ী উত্তরপাড়া গ্রামের ইলিয়াস খাঁর স্ত্রী ও সৈয়দ আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বলিয়াহুরা গ্রামের ধলু মিয়ার ছেলে। গলাচিপা থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করে।
সোমবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশ অভিযান চালিয়ে সৈয়দ আহম্মেদ ও রিপা আক্তারকে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এদের সাথে সংশ্লিষ্টদের স্থানীয় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গলাচিপায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১০:৫২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১