সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির নির্বাচনে সাংবাদিক রাহাদ সুমনসহ ৩জন সদস্য নির্বাচিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ডিগ্রি কলেজের গভর্নিং বডির ৩টি অভিভাবক সদস্য পদে নির্বাচনে বানারীপাড়া প্রেসক্লাব ও জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল স্কুলের সভাপতি রাহাদ সুমনসহ তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ৩ ডিসেম্বর বানারীপাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির নির্বাচনে রিটার্নি অফিসার ও কলেজ অধ্যক্ষ মোসাম্মৎ আফরোজা বেগম বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ সুমন,পৌরসভার হিসাব সহকারী মো. আলতাফ হোসেন ও পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হোসেন ফারুককে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হিসেবে তালিকা প্রকাশ করেন। আগামী ১৯ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য থাকায় ওই দিন চূড়ান্তভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হবে। এর আগে ১ ডিসেম্বর অপর অভিভাবক সদস্য প্রার্থী ইটালী প্রবাসী মো.শাহিন খোকন ও নাসরিন সুলতানা মিনু তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এদিকে বানারীপাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত তিন অভিভাবক সদস্যকে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির নির্বাচনে সাংবাদিক রাহাদ সুমনসহ ৩জন সদস্য নির্বাচিত

আপডেট সময় : ১১:২৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১