সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে চিন্তাভাবনা হচ্ছে: আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খা‌লেদা জিয়ার বি‌দে‌শে চি‌কিৎসার আবেদ‌ন আগের দুইবার আইনিভা‌বেই প্রত‌্যাহার করা হ‌য়ে‌ছিল। আর বর্তমান আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সার্বিক বিষয়ে আইনে কোনো উপায় আছে কি না, সে ব্যাপারে চিন্তাভাবনা করা হ‌চ্ছে ব‌লেই সিদ্ধান্ত নি‌তে দে‌রি হ‌চ্ছে। আজ রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

এসময় আইনমন্ত্রী বলেন, এর আগের দুইবার (আবেদন) প্রত্যাখ্যান করা হয়েছে এবং আইনিভাবেই তা করা হয়েছে।

এখন অনেক পক্ষ থেকেই আবেদন এসেছে। আইনের কোনো ফাঁক, উপায় আছে কি না এবং সার্বিক দিক বিবেচনা করার পরেই এটার মনে হয় সিদ্ধান্ত আসা উচিত। সেই ক্ষেত্রে এবং আপনারা দেখেছেন, সব সময় প্রধানমন্ত্রী মানবিক দিক দেখেছেন। আমাদের কথা হচ্ছে- আইনের যেন কোনো ব্যত্যয় না হয়।

আইন যেন সঠিকভাবে থাকে।
তিনি আরও বলেন, কিন্তু এখন যখন অনেক আবেদন এসেছে, আইনজীবীদের থেকেও আবেদন এসেছে, তো সেইজন্য কোনোভাবে কিছু করা যায় কি না, সেই উপায় আছে কি না, সব দিক দেখেই একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন। সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি, যোগ করেন মন্ত্রী। এসময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সরওয়ারসহ মন্ত্রণালয়ের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে চিন্তাভাবনা হচ্ছে: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১