সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বাল্যবিয়ে পড়াতে গিয়ে কাজীর জেল, বরের জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মাথায় টুপি আর গায়ে শীতের জামা পরে বিয়ের আসরে উপস্থিত বর। ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছাত্রীর বিয়ের সব আয়োজন শেষ।বিয়ে পড়াতে কাজীও উপস্থিত। হঠাৎ বিয়ের আসরে হাজির হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।

এ সময় ভূ-দৌড় দেওয়া কাজীকে ধরে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আর বরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে দিনাজপুর বিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নের ন্যাটশন এলাকায় ঘটনাটি ঘটে।

দণ্ডপ্রাপ্ত নিকা রেজিস্ট্রার (কাজী) মো. রেহান রেজা (৪৭) চেংমারী গ্রামের হুমাউন রেজার ছেলে। তিনি খানপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিসেবে কাজ করছিলেন।

বর রুবেল ইসলাম (২২) নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সেকেন্দার আলী ছেলে। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাতে খানপুর ইউনিয়নের ন্যাটশন এলাকায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছে, এমন খবরে থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হন ইউএনও। বিয়ের জন্য নিকাহ রেজিস্ট্রার খসড়া লেখাও শেষ পর্যায়ে। এ সময় ইউএনওর উপস্থিতি টের পেয়ে কাজী দৌড়ে পালাতে চেষ্টা করে আর বরের পাশে কনে সেজে মেয়ের ভাবি বসে পড়েন। বিষয়টি ইউএনওর নজরে আসে।

জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছাত্রীর বাল্যবিয়ের হচ্ছে এমন খবরের সত্যতা পেয়েছি। বাল্যবিয়ের বর রুবেল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে আর নিকাহ রেজিস্ট্রার রেহান রেজাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাল্যবিয়ে পড়াতে গিয়ে কাজীর জেল, বরের জরিমানা

আপডেট সময় : ০৪:০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১