বাবুগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতির প্রথম সভা
- আপডেট সময় : ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১ ৮৫ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র (বিআরডিবি) নবনির্বাচিত সদস্যদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মৃধা মু আক্তার উজ জামান মিলন।
বিআরডিবি’র নবনির্বাচিত সভাপতি মফিজুর রহমান পিন্টু সিকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম হাওলাদার এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আনিসুর রহমান সিকদার, বাবুগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল্লাহ, বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ জাহিদুর রহমান সিকদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল সহ
জাতীয় সমবায় সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























