সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় কাঠবাহী ট্রলারের ধাক্কায় মুদিমালবাহী ট্রলার ডুবি: চালকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলার ব্রাক্ষ্মকাঠী গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে ৩০ নভেম্বর মঙ্গলবার রাত ৯টার দিকে রাফসান নামের কাঠ ভর্তি ট্রলারের ধাক্কায় নুরনবী নামের মুদি মাল ভর্তি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ১ ডিসেম্বর বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকে বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরীরা মুদিমালবাহী ট্রলার চালক কামাল শেখ’র ( ৫২) লাশ উদ্ধার করেছে। কামাল শেখ পার্শ্ববর্তী পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার চিলতলা গ্রামের মৃত আ. আজিজ শেখের ছেলে। জানা গেছে, ৩০ নভেম্বর মঙ্গলবার রাতে গৌরনদীর টরকি বন্দর থেকে নৌ-পথে নুরনবী নামের পণ্যবাহী ট্রলারে মুদি মাল নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি যাওয়ার পথে বানারীপাড়ার সদর ইউনিয়নের ব্রাক্ষ¥নকাঠি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে স্বরূপকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম আর রাফসান নামের কাঠভর্তি ট্রলারের ধাক্কা লাগে। এসময় মুদিমালবাহী ট্রলারটি ডুবে যায় এবং এর চালক কামাল শেখ নিখোঁজ হন। ১ ডিসেম্বর বুধবার সকাল পৌনে ১০টার দিকে বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরিরা কামাল শেখের লাশ উদ্ধার করে। ডুবে যাওয়া মুদিমালবাহী ট্রলারটিকে নদীর তলদেশ থেকে উদ্ধারের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা বুধবার সকালে কামাল শেখ’র লাশ উদ্ধার করেছে। কাঠবাহী ট্রলার ও এর চালক আল-আমিন (৩৫)কে আটক এবং ময়না তদন্তের জন্য কামাল শেখ’র লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় কাঠবাহী ট্রলারের ধাক্কায় মুদিমালবাহী ট্রলার ডুবি: চালকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:১৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১