ঘোড়াঘাটে মুক্তযিোদ্ধা ডাঃ কমলশে চন্দ্র কুন্ডু শপিং কমপ্লক্সে উদ্বোধন
- আপডেট সময় : ০২:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১ ১১১ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট(দিনাজপুর)থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর সভার আজাদ মোড়ে বীর মুক্তিযোদ্ধা ডাঃ কমলেশ চন্দ্র কুন্ডু শপিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার বিকেলে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। উদ্বোধন শেষে শপিং কমপ্লেক্স চত্তরে আলোচনা সভা ্অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ডাঃ কমলেশ চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গাইবন্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল আলম হিরু, ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানশাহ, ঘোড়াঘাট পৌর মেয়র আবদুস সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির,ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগ সভাপতি ইউনুছ আলী মন্ডল,সাধারন সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু,এ্যড নিরাঞ্জন কুমার ঘোষ,প্রকৌশলী সাখাওয়াত হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান। আলোচনা শেষে প্রধান অতিথি ফিতা কেটে নবনির্মিত শপিং কমপ্লেক্সের উদ্বোধন করেন।

























