সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

এবার সৌদি আরবেও ওমিক্রন শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসটি ইতোমধ্যে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে সৌদি আরব।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সৌদি প্রেস এজেন্সির বরাতে কাতার ভিত্তিক আল-জাজিরা জানিয়েছে, দেশটিতে আফ্রিকান এক নাগরিকের দেহে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। সেই সঙ্গে তার সংস্পর্শে আসা ব্যক্তিরাও আইসোলেশনে রাখা হয়েছে।
ওমিক্রন আবিষ্কারের পরপরই মালাউই, জাম্বিয়া, মাদাগাস্কার, এঙ্গোলা, সিচেলাস, মরিশাস ও কমোরোসসহ ১৪টি দেশের সঙ্গে সবরকম ফ্লাইট স্থগিত করেছে সৌদি আরব।

সেই সঙ্গে আফ্রিকা মহাদেশ থেকে আগত সবাইকে গভীর পর্যবেক্ষণে রাখছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি অন্তত ৩২টি মিউটেশন (জিনগত গঠনের পরিবর্তন) ঘটিয়েছে। যার বৈজ্ঞানিক নাম বি.১.১.৫২৯। ডেল্টা ভ্যারিয়েন্টে মিউটেশন ছিল ১০টি আর বেটায় ৬টি।

আর ওমিক্রনের ‘ইউনিক’ মিউটেশনের সংখ্যা এর অনেক বেশি। মোট ২৬টি। এতেই বোঝা যায় একে মোকাবিলা করা কত কঠিন হতে পারে।
তবে ওমিক্রন কতটা সংক্রামক বা এর তীব্রতা কেমন সে সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি বিজ্ঞানীরা। দক্ষিণ আফ্রিকার গবেষকরা প্রথম ওমিক্রন শনাক্ত করেছেন।

এরপর অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, যুক্তরাজ্য, ডেনমার্ক, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও কানাডা, জাপানসহ বিভিন্ন দেশে ওমিক্রন শনাক্ত হয়। নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে সৌদি আরব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার সৌদি আরবেও ওমিক্রন শনাক্ত

আপডেট সময় : ১১:৩১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১