সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

গুপ্তধন দেবে বলে’ মা-মেয়েকে ধর্ষণ, তিনজনের সাজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গাইবান্ধায় মোবাইল ফোনে ডেকে এনে গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে মা ও মেয়েকে গণধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ নভেম্বর) গাইবান্ধার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো.আব্দুর রহমান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার গোসাইপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন, একই গ্রামের বদিউজ্জামান মিয়ার ছেলে এমদাদুল হক ও পার্শ্ববর্তী শ্যামপুর পার্বতীপুর গ্রামের দুদু মিয়ার ছেলে খাজা মিয়া।
এছাড়া বেকসুর খালাস পাওয়া দুই আসামি হলেন- একই উপজেলার সাতগাছি হাতিয়াদহ গ্রামের আবদুল কাদেরের ছেলে আজিজুল ইসলাম ও সুন্দাইল গ্রামের শহিদুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২মে আসামিরা জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা মা ও মেয়েকে ফোন করে গোবিন্দগঞ্জ উপজেলায় ডেকে আনেন। তারা জিনের বাদশাহ পরিচয়ে মা ও মেয়েকে গুপ্তধন পাইয়ে দেওয়ার লোভ দেখান। লোভে পড়ে ভুক্তভোগী মা ও মেয়ে ওই রাতেই গোবিন্দগঞ্জে চলে আসে। পরে প্রতারক চক্রটি মা ও মেয়েকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন ভুক্তভোগীরা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ সেসময় পাঁচজনকে গ্রেপ্তার করে। মামলার দীর্ঘদিন সাক্ষ্য গ্রহণের পর মঙ্গলবার বিচারক এ রায় ঘোষণা করেন।
এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মুহিবুল হক সরকার মোহন জানান, ২০১৮ সালের ১২ মে মা ও মেয়েকে গুপ্তধন দেওয়ার কথা বলে জামালপুর জেলা থেকে গোবিন্দগঞ্জ উপজেলায় ডেকে এনে ধর্ষণ করে আসামিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুপ্তধন দেবে বলে’ মা-মেয়েকে ধর্ষণ, তিনজনের সাজা

আপডেট সময় : ০২:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১