সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বরিশাল জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলো- ওই উপজেলার দক্ষিণ চাঁদপাশার আ. ছত্তার হাওলাদারের মেয়ে শারমিন জাহান সুমা ওরফে ময়না এবং তার পরকীয়া প্রেমিকা নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার আ. মন্নান ওরফে মনা ফকিরের ছেলে মনির হোসেন ওরফে উজ্জল ফকির।
মামলা সূত্রে জানা যায়, স্বামী কবিরুল ইসলাম লিটনকে নিয়ে তার স্ত্রী শারমিন জাহান সুমা ২০১৪ সালের ৩০ মার্চ নগরীর দক্ষিন আলেকান্দায় পরকীয়া প্রেমিক মনির হোসেন ওরফে উজ্জল ফকিরের বাসায় বেড়াতে যায়। ওই রাতে তাকে অপরহণের পর হত্যা করে লাশ কীর্তনখোলা নদীতে ফেলে দেয়া হয়। ৩ এপ্রিল কীর্তনখোলা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই বিএমপি’র বন্দর থানার এসআই হেমায়েল কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
২০১৭ সালের ৪ জানুয়ারি সিআইডির সহকারী পুলিশ সুপার রেজাউল করিম এই মামলঅর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন। পরকীয়ার প্রেমের কারণে কবিরুল ইসলাম লিটনকে তার স্ত্রী ময়না ও তার পরকীয়া প্রেমিক মনির হত্যা করে তদন্তে উঠে আসে। ২৪ জনের সাক্ষ্যগ্রহন শেষে ওই রায় ঘোষনা করেন ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের কারাগারে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নুরুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন

আপডেট সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১