সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

প্রতিশ্রুতি নয়, কাজের বাস্তবায়নে বিশ্বাসী নাগরপুরের চেয়ারম্যান কুদরত আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেএম সুজন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নব নির্বাচিত নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী উঠান বৈঠকে এলাকাবাসীর কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র ২ দিনেই সদর এলাকার সবচেয়ে অবহেলিত এলাকা পানান-পাইশানা-আলোকদিয়া সড়কের কাজের উদ্বোধন করেছেন। আজ (৩০ নভেম্বর) সকালে পানান-পাইশানা-আলোকদিয়া এলাকার প্রায় তিনটি স্থানে সড়কে মাটি ফালিয়ে উন্নয়ন কাজের উদ্বোধন করেন নাগরপুর উপজেলা আওয়ামীলীগের অন্যতম বর্ষীয়ান এই সাধারণ সম্পাদক।
সড়কের কাজের উদ্বোধন প্রসঙ্গে নৌকা প্রতীকের চেয়ারম্যান মোঃ কুদরত আলী বলেন, আমি ইউপি নির্বাচনে এই এলাকার বিভিন্ন মহল্লায় উঠান বৈঠকে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি নির্বাচিত হয়ে এই পানান-পাইশানা-আলোকদিয়া এলাকার সড়কের কাজ সবার আগে শুরু করবো এবং এই এলাকার জনগণকে ভালোবাসি বিধায় সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করার লক্ষ্যে যেভাবে অক্লান্ত কাজ করে যাচ্ছে, আমি নেত্রীর পক্ষ থেকে পুরো নাগরপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করবো ইনশা’আল্লাহ।
উল্লেখ্য, আলোকদিয়া-পাইশানা ও আন্দিবাড়ী- পাইশানা সড়কের কাজে পর্যায়ক্রমে বাস্তবায়িত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিশ্রুতি নয়, কাজের বাস্তবায়নে বিশ্বাসী নাগরপুরের চেয়ারম্যান কুদরত আলী

আপডেট সময় : ১২:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১