সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে স্কুল ছাত্রী শিশুকে শ্লীলতাহানির চেষ্টায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

শিশুটি পূর্ব ভূতেরদিয়া দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী। এ ঘটনায় শিশু শিক্ষার্থীর মা বাদি হয়ে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়,গত ২৩ নভেন্বর শিশুটি বাড়ি থেকে স্কুলে যায়। স্কুলের ক্লাস চলাকালীন সময় শিশুটি তার সহপাটির সাথে পিছনের বেঞ্চে বসলে প্রধান শিক্ষক আঃ সালাম বেপারী শিশুটির পাশে বসা অন্য শিশুটিকে নয়া কৌশল করে অন্যত্র বসান।

পরে এ সুযোগে প্রধান শিক্ষক ওই শিশুটির আপত্তিকর স্থানে হাত দিলে শিশুটি ভয় পেয়ে ক্লাস থেকে বের হয়ে পাশ্ববতী তার মামার বাড়িতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

এঘটনার পরেন দিন শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনাটি ফাঁস করে দেয়।
মামলার বাদী এ ঘটনাটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল রশিদ মৃধাকে অবহিত করেন। স্থানীয়ও ম্যানেজিং কমিটি ঘটনাটির সুষ্টু বিচারের আশ্বাস দেন।

কিন্তু ঘটনার ৩/৪দিন অতিবাহিত হলেও স্থানীয় ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক আঃ সালাম বেপারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় ভুক্তভোগি শিশুটির মা মোসাঃ সুমি আক্তার বাদী প্রধান শিক্ষক আঃ সালাম বেপারীকে আসামী করে বাবুগঞ্জ থানায় সোমবার রাত সাড়ে ১২ টায় ( ৩০ নভেন্বর মঙ্গলবার) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-৭।
এ ঘটনায় প্রধান শিক্ষক আঃ সালামের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১২:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১