সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিদেশিদের জন্য এবার ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে জাপান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক |
করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে ইসরায়েলের পর এবার জাপানও বিদেশিদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার, ৩০ নভেম্বর থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা স্থানীয় সময় সোমবার (২৯ নভেম্বর) এক ঘোষণায় এ বিষয়টির কথা জানান।

দেশটির প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা সব বিদেশি নাগরিকের জন্য ৩০ নভেম্বর থেকে প্রবেশে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছি। দেশটির সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে, ব্যবসায়ী, বিদেশি শিক্ষার্থীরাও থাকছেন এর আওতায়।

গত ৮ নভেম্বর জাপান বিদেশি শিক্ষার্থী ও টেকনিক্যাল ইন্টার্নদের প্রবেশের অনুমতি দিয়েছিল। তাদের ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিল, তবে টিকা নেওয়াদের ক্ষেত্রে তা ছিল ১০ দিন। কিন্তু ওমিক্রন ছড়ানোর আতঙ্ক যখন বিশ্বজুড়ে তখন দেশটির সীমান্ত বন্ধ করার এ সিদ্ধান্ত এলো।

এর আগে করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে বিদেশি নাগরিকদের জন্য সীমান্ত নিষেধাজ্ঞা জারি করার কথা জানায় ইসরায়েল কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার (২৭ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এখন সরকারের অনুমোদনের জন্য অপেক্ষমান।

গত ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ধরনের তথ্য জানায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, তারা ভাইরাসের নতুন ধরনটির বিষয়ে আরও জানার চেষ্টা করছেন। এর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে বি.১.১.৫২৯। স্থানীয় সময় শুক্রবার (২৬ নভেম্বর) এক জরুরি বৈঠক ডাকে ডব্লিউএইচও। পরে করোনার নতুন এ ধরন উদ্বেগজনক বলে জানানো হয়। নতুন এ ধরনের নামকরণ করা হয় ওমিক্রন।

সূত্র: রয়টার্স, জাপান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদেশিদের জন্য এবার ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে জাপান

আপডেট সময় : ০৫:৪০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১