সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ভোটে হেরে কম্বল ফেরত নিলেন বিদায়ী মেম্বার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ভোটে হেরে দুই বছর আগে দেওয়া কম্বল ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রমেছা খানমের বিরুদ্ধে।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে শীতে আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু ও বংকুকে একটি করে কম্বল দেন তৎকালীন সংরক্ষিত নারী ইউপি সদস্য রমেছা খানম। এ সময় তিনি যাদের কম্বল দিয়েছিলেন তারা এ নির্বাচনে বিজয়ী প্রার্থী জোসনা বেগমের প্রতিবেশী। নির্বাচনে পরাজিত হওয়ায় রমেছা খানম তাদের কাছ থেকে ওই কম্বলগুলো ফেরত নিয়ে গেছেন।

ভুক্তভোগী মকবুল হোসেন জানান, আমাদের চার ভাইকে চারটি কম্বল দিয়েছিলেন রমেছা খানম। নির্বাচনে আমাদের পাশের বাড়ির প্রার্থী জোসনা বেগমের পক্ষে কাজ করি। জোসনার পক্ষে কাজ করার কারণে রমেছা খানম কম্বলগুলো ফেরত নিয়ে গেছেন।

অনু মিয়া জানান, রমেছা খানম যে কাজটি করলেন তা এলাকাবাসী দেখেছেন। গরীবের প্রতি তার অবিচার আগে থেকেই। এজন্যই তার পক্ষে নির্বাচন করিনি। এ কারণে তিনি সকালে এসে সব কম্বল নিয়ে গেছেন।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য রমেছা খানম জানান, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। বিরোধীরা এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো শুরু করেছেন।

এর আগে রোববারের ইউপি নির্বাচনে সহদেবপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পরাজিত হন সাবেক সদস্য রমেছা খানম। নির্বাচিত হন জোসনা বেগম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটে হেরে কম্বল ফেরত নিলেন বিদায়ী মেম্বার

আপডেট সময় : ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১