সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ভাগনে চেয়ারম্যান নির্বাচিত, আনন্দে রং মাখতে গিয়ে মামার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভাগনে তোবারক হোসেন। এলাকাবাসীর সঙ্গে আনন্দ উল্লাসে শরীক হন ছোট মামা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইকার উদ্দিন মালিথা।

সোমবার সকালে গ্রামের সকলে মিলে রং মাখামাখি করার সময় বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিন মালিথা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে দুপুর ১২টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিন মালিথা (৭২) আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রামের নওদাপাড়ার মৃত খোকা মালিথার ছেলে।

এলাকাবাসী জানায়, রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে তোবারক হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে জয়লাভ করায় সোমবার সকালে এলাকাবাসীর সঙ্গে আনন্দে শরীক হন নবনির্বাচিত চেয়ারম্যান তোবারক হোসেনের ছোট মামা বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিন মালিথা। সকালে গ্রামের সকলে মিলে রং মাখামাখি করার সময় ইকার উদ্দিন মালিথা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াসাদ জামান বলেন, হাসপাতালে আনার আগেই বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিনের মৃত্যু হয়েছে।

এদিকে মামার মৃত্যুর খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে যান নবনির্বাচিত চেয়ারম্যান তোবারক হোসেনসহ এলাকাবাসী। বীর মুক্তিযোদ্ধা ইকার উদ্দিনের মৃতদেহ তার গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাগনে চেয়ারম্যান নির্বাচিত, আনন্দে রং মাখতে গিয়ে মামার মৃত্যু

আপডেট সময় : ০১:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১