সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

কঙ্গনার সঙ্গে ‘পরকীয়া’, অজয়কে ছাড়তে বসেছিলেন কাজল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বলিউডের আলোচিত তারকা দম্পতি অজয় দেবগণ এবং কাজল। তাদের প্রেম করে বিয়ে করার গল্প কম বেশি সবারই জানা। একে একে ২২টা বসন্ত পার করেছেন তারা। তবে ভুল বোঝাবুঝি ও সম্পর্কের টানাপোড়েন যে একেবারেই হয়নি তা নয়।

অন্য নায়িকাদের সঙ্গে অজয়ের পরকীয়া প্রেম নিয়ে তাসের ঘরের মতোই হুড়মুড়িয়ে ভেঙে পড়ার দশা হয়েছিল কাজলের সংসারে। ভারতীয় গণমাধ্যমে বলছে, পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন অজয়। একাধিক নায়িকাকে মন দিয়েছেন তিনি।
‘ওয়ান্স আপন আ টাইম’ ছবিতে একসঙ্গে কাজ করছিলেন অজয়-কঙ্গনা। পর্দার প্রেম নাকি গড়িয়েছিল বাস্তবেও। সেই প্রেম আরও গাঢ় হয়। অজয়ের সঙ্গে সংসারের স্বপ্নও দেখে ফেলেন কঙ্গনা। কিন্তু মোক্ষম সময়ে পিছিয়ে যান অজয়। দাম্পত্য ভেঙে বেরিয়ে আসতে চাননি তিনি।

এর আগে, অজয়ের জীবনে তখনও কাজলের আগমন ঘটেনি। ‘দিলওয়ালে’ ছবি করতে গিয়ে রবীনার প্রেমে পড়েন নায়ক। চলেছিল প্রেমপত্রের লেনদেনও। কিন্তু দিন কয়েকেই অজয়ের প্রেম ফুরোয়। করিশ্মা কাপুরকে মনে ধরে নায়কের। রবীনার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন তিনি। রাগে-দুঃখে নাকি আত্মহত্যা করতে বসেছিলেন রবীনা। অজয় অবশ্য এই সব কিছুকেই ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

এছাড়া অজয়ের সঙ্গে টাবুকে জড়িয়েও নানা কথা শোনা যায়। তাদের বন্ধুত্ব বহুদিনের। কলেজেও একসঙ্গে পড়াশোনা করেছেন তারা। পর্দাতেও জুটি হিসেবে সফল অজয় এবং টাবু। দু’জনের রসায়নে প্রেমের আঁচ পেয়েছিলেন অনেকেই। কিন্তু সফালতা পায়নি সেই সম্পর্ক ।বলা হয়, অজয়ের কারণেই নাকি এখনো বিয়ে করেননি টাবু।

উল্লেখ্য, ছবির মতোই বর্ণিল অজয়ের জীবন। বারবার প্রেম এসেছে। ভেঙেওছে। সব বিতর্কের ঝড় পেরিয়ে তাঁর মন থিতু হয়েছে কাজলে। আপাতত দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে সুখে দিনযাপন ‘ফুল অউর কাঁটে’র নায়কের। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কঙ্গনার সঙ্গে ‘পরকীয়া’, অজয়কে ছাড়তে বসেছিলেন কাজল

আপডেট সময় : ০৪:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১