সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিলেটের ঘরে ঘরে অগ্রাহয়ণের পাকা ধানের মৌ মৌ গন্ধ !! কৃষকের মুখে হাসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট জুড়ে অগ্রাহয়ণের পাকা ধানের মৌ মৌ গন্ধে ভরে উঠেছে গ্রামীণ জনপদ। অগ্রাহয়ণের ৪-৫ তারিখ থেকে শুরু হয়েছে সিলেটের বিভিন্ন উপজেলার গ্রাম গঞ্জে পাকা ধান কাঠার উৎসব। এ বছর আশানুরুপ ফসল হওয়াতে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। হাওর এলাকায় দৃষ্টিনন্দন হয়ে উঠেছে পাকা ধানের মাঠ।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,মাঠে ঘাটে ও বাড়িতে ধান কাটার পর মাড়াই চলছে। কৃষকেরা ব্যস্ততম সময় কাটাতে দেখা যায়। সিলেট জেলার গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, মোগলাবাজার, জৈন্তাপুর, বিয়ানীবাজার উপজেলায় বেশির ভাগ ধান কাটা শেষ পর্যায়ে।
জানা গেছে, চলতি বছর বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় উফশী এবং স্থানীয় জাতের মিলে ১৫ হাজার, ৮শ ৩০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। বালাগঞ্জে আবাদ হয়েছে ৭হাজার ৫শ ৮০ হেক্টর। ওসমানীনগরে আবাদ হয়েছে ৮ হাজার ২শ ৫০ হেক্টর। বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় আবাদকৃত জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৫ হাজার ৭শ ১৫ মেট্রিক টন। এর মধ্যে বালাগঞ্জে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ২শ ৬৫ মেট্রিক টন এবং ওসমানীনগরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার ৪শ ৫০ মেট্রিক টন। বালাগঞ্জের একজন কৃষক জানান, চলতি বছর ফলন অনেক ভালো হয়েছে। বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া জানিয়েছেন, মৌসুমজুড়ে আবহাওয়া অনুকূল থাকায় চলতি বছর আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ফলন বাম্পার হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। তিনি জানান, ইতোমধ্যে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ধান কাটার ধুম শুরু হয়েছে। প্রায় ২০ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের ঘরে ঘরে অগ্রাহয়ণের পাকা ধানের মৌ মৌ গন্ধ !! কৃষকের মুখে হাসি

আপডেট সময় : ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১