সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ফেনীতে ৪ মেম্বার প্রার্থীসহ আটক ১২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কেন্দ্রের গোপন কক্ষে প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়ায় ৪ মেম্বার প্রার্থীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। ফেনীর পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার দুই এজেন্টকে গ্রেফতার করে পুলিশ। পরশুরামের মির্জানগর ইউনিয়নে ২ নং ওয়ার্ড মধুগ্রামে কেন্দ্রের গোপন কক্ষে প্রবেশ করায় পোলিং কর্মকর্তা নাসিমা বেগমকে প্রত্যাহার করা হয়।

ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নে উত্তর সতেরো কেন্দ্রে গোপন কক্ষে প্রবেশ করার দায়ে অপর এক নারী সহকারী পোলিং এজেন্টকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ছাগলনাইয়ার ২ টি ও পরশুরামের ১টি ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে বাকি ৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২২ জন নির্বাচনে লড়ছেন। ইতোমধ্যে বুধবার বিকেলে ছাগলনাইয়ার ৩ ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করা বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।

তারা সরে দাঁড়ানোয় জেলা আওয়ামী লীগ তাদের বহিষ্কারাদেশ তুলে নিয়ে তাদের পদ পদবী ফিরে দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৮ টি ইউনিয়নে ২৫১ জন এবং সংরক্ষিত মহিলা পদে মোট ৫৬ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেনীতে ৪ মেম্বার প্রার্থীসহ আটক ১২

আপডেট সময় : ০৮:৩৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১