সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নরসিংদীতে মসজিদে ভোটগ্রহণের ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নরসিংদীতে এক মসজিদের ভেতরে ভোটকেন্দ্র তৈরি করে ভোটগ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।

রোববার (২৮ নভেম্বর) নরসিংদী সদর উপজেলার হাজিপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর কান্দাপাড়া ফুরকানিয়া মাদ্রাসার পাশে একটি জামে মসজিদে ভোটগ্রহণের জন্য দুটি বুথ নির্মাণ করেছে নির্বাচন কমিশন। এরপর, সকাল আটটা থেকে শুরু হয় এখানে ভোটগ্রহণ। চলে বিকেল চারটা পর্যন্ত।
এদিকে, রোববার বিকেল থেকে মসজিদের ভেতরে ভোটগ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।
নরসিংদী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বলেন, আমরা একটি মাদ্রাসাকে ভোটকেন্দ্র করেছিলাম। তবে স্থান সংকলনের স্বল্পতায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মসজিদের বারান্দায় ভোট বুথ তৈরি করে ভোট নিয়েছে বলে জেনেছি।

মসজিদে ভোটকেন্দ্র করার বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আলতাফ হোসেন বলেন, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, মসজিদ-মন্দিরে কোনো প্রকার ভোটকেন্দ্র হতে পারে না। নির্বাচনি ব্যবস্থায়ও এটি করার সুযোগ নেই।
ভিডিও

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে মসজিদে ভোটগ্রহণের ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০২:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১