সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে দেশে শান্তি থাকবে না: ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শান্তিপূর্ণভাবে বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। দেশের শান্তি ও স্থিতিশীলতা চাইলে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হবে, না হলে কেউ শান্তি আনতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৮ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল সন্দেহ প্রকাশ করে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসুক সরকার তা চায় না। তাই তাকে মুক্তি দিতে নানা অজুহাত দাঁড় করা হচ্ছে। তিনি সুস্থ হয়ে ফিরলে পরিস্থিতি খারাপ হবে তাই তাকে সরকার মুক্তি দিতে চায় না। খালেদা জিয়াকে শান্তিপূর্ণভাবে বিদেশে পাঠানোর দাবি জানান।

তিনি আরও বলেন, তাকে বিদেশে পাঠানোর আগ পর্যন্ত কেউ শান্তি ফিরিয়ে আনতে পারবে না। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৮ দিনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল।

কর্মসূচির অংশ হিসেবে গত ২৫ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। ২৬ নভেম্বর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারাদেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা করা হয়। আগামী ৩০ নভেম্বর বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি।

এছাড়া ১ সেপ্টেম্বর ছাত্র দল এবং ৩ নভেম্বর কৃষক দল ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ২ নভেম্বর মুক্তিযোদ্ধা দল মানববন্ধন এবং ৪ নভেম্বর মহিলা দল মৌন মিছিল করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে দেশে শান্তি থাকবে না: ফখরুল

আপডেট সময় : ০৯:৩৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১