সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

চিরকুটে চারজনকে দায়ী করে কলেজছাত্রের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজশাহীর কাটাখালীর কুখুন্ডি এলাকায় চিরকুটে চারজনের নাম লিখে এক কলেজছাত্র (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। যে চারজনের নাম চিরকুটে লেখা রয়েছে মৃত্যুর জন্য তাদের দায়ী করেছেন তিনি।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে পবা উপজেলার কাটাখালীর কুখুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মারুফ হোসেন আকাশ। তিনি ওই এলাকার আবু তালুকদারের ছেলে। পুঠিয়ার বানেশ্বর কলেজে সমাজকর্ম বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।

মারুফ চিরকুটে রবিন, হৃদয়, সজল ও জুয়েল নামের চারজনের নাম লিখেছেন। তাদের নামের নিচে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য দায়ী’। চিরকুটে আরও লিখেছেন, ‘মা আমাকে মাফ করে দিস। মুন্নি আমি তোকে অনেক ভালোবাসি। ভালো থাকিস তুই সুখে থাকিস।’

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে চার যুবক মারুফের মোবাইল ফোন কেড়ে নেন। শুক্রবার সকালে তিনি মোবাইল ফেরত চাইতে গেলে তাকে মারধর করে তাড়িয়ে দেন। পরে দুপুরের দিকে বাড়ি ফিরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। দুপুরে খাওয়ার সময় অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় জানালা দিয়ে উঁকি দিয়ে তার মরদেহ দেখা যায়।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান চিরকুট পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে এখনও কাউকে আটক করা হয়নি। বিষয়টি বর্তমানে তদন্তনাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিরকুটে চারজনকে দায়ী করে কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট সময় : ০৪:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১