সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন একই পরিবারের পাঁচজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১ ২৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: খ্রিস্টান ধর্ম ত্যাগ করে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের খ্রিস্টানপাড়ার একই পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মের প্রতি ভাললাগা থেকে তারা খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছেন বলে জানান।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ্’র আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের নামও পরিবর্তন করা হয়েছে। তবে বিষয়টি শুক্রবার বিকালে প্রকাশ পায়।

ইসলাম গ্রহণকারীরা হলেন- কলাবাড়িয়া খ্রিস্টানপাড়ার মৃত জুনাষ রায়ের কনিষ্ঠ ছেলে মিস্টার ছেন্টু রায় (৪৫), তার স্ত্রী লিন্ডা রায় (৩৫), পুত্র ভিক্টর রায়, এডমন্ড রায় (১৩) ও কন্যা উর্মী রায় (৬)।

তাদের প্রত্যেকেরই ইসলামি নাম রাখা হয়েছে। এর মধ্যে ছিন্টু রায়ের নাম পরিবর্তন করে সেন্টু ইসলাম খলিফা, তার স্ত্রী লিন্ডা রায়ের নাম আয়েশা খলিফা, পুত্র ভিক্টরের নাম তামিম ইসলাম খলিফা, এডমন্ডের নাম রিয়াজুল ইসলাম খলিফা ও উর্মীর নাম পরিবর্তন করে উর্মী ইসলাম খলিফা রাখা হয়েছে।

সেন্টু ইসলাম খলিফা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ-নছিহত শুনে ও ইসলামি বই পড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রথমে স্থানীয় মসজিদের ইমামের কাছে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বেচ্ছায় কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

একই দিন বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ্র আদালতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণের বিষয়ে এফিডেভিট সম্পন্ন করেন। ইসলামি আদর্শ নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে সকলের নিকট দোয়া কামনা করেন সেন্টু ইসলাম।

এ ব্যাপারে নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা জানান, ওই পরিবারের কোনো প্রকার সাহায্যে সহযোগিতার প্রয়োজন হলে তা ইউনিয়ন পরিষদ থেকে ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন একই পরিবারের পাঁচজন

আপডেট সময় : ০৫:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১