সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

হায়াত-মউত আল্লাহর হাতে : ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি না দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মানুষের হায়াত মউত আল্লাহর হাতে। চিকিৎসা প্রয়োজন, সেটা করাতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশ থেকে ভালো চিকিৎসক আনা দরকার হলে আনতে পারবে তারা। কিন্তু সরকার তো গলা টিপে মারছে না, তাই একজন মানুষ মরে গেলে এর দায় সরকারের ওপর ফেলে দেবেন না, এটা ঠিক নয়।

মানুষের বেঁচে থাকার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। অসুস্থ হয়ে অনেকেই মারা যায়। কিন্তু কথায় কথায় সরকারের ওপর দায় চাপাবেন, এটা ঠিক নয়। ’
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আইনের বাইরে গিয়ে নির্বাহী আদেশের বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিক দৃষ্টান্ত দেখিয়েছেন তার তুলনা হয় না। যার ফলে খালেদা জিয়া এখন বাসায়। কিন্তু বিএনপি বলে এটা তাদের আন্দোলনের ফসল। ’

তিনি বলেন, ‘বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে যতটা না চিন্তিত তার চেয়ে এটা নিয়ে রাজনীতি করছেন বেশি।

এটাকে একটা রাজনীতিক ইস্যু বানানো হয়েছে। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হায়াত-মউত আল্লাহর হাতে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১