সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

প্রধান শিক্ষককে পেটালেন অফিস সহকারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

টাঙ্গাইলের ঘাটাইলে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে অফিস সহকারীর হাতে মারধরের শিকার হয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক।

বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও দুইজন চেয়ারম্যানের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

জানা যায়, বুধবার বিকেলে শালিয়াবহ চৌরাস্তা পাবলিক উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন উপলক্ষে নির্বাচিত অভিভাবক সদস্যদের নিয়ে এক সভা আহ্বান করেন প্রধান শিক্ষক আবু হানিফ।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ সরকার, লক্ষিন্দর ইউপি চেয়ারম্যান একাব্বর আলী উপস্থিত ছিলেন। শিক্ষা কর্মকর্তা সভাপতি নির্বাচন নিয়ে আলোচনা শুরু করেন। এক পর্যায়ে উপজেলার পেচারআটা মাটিয়াআটা দাখিল মাদ্রাসার অফিস সহকারী ও রসুলপুর ইউপি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ ওরফে চুন্নু সভার আলোচনা থামিয়ে দিয়ে হাজি আব্দুল মজিদকে সভাপতি নির্বাচিত করতে চাপ দেন। এ সময় উপস্থিত আব্দুল কুদ্দুস মিয়া নামে একজন বিধি মোতাবেক কাজ করার প্রস্তাব দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চুন্নু ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের টেবিলে থাকা কমিটির গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। এতে প্রধান শিক্ষক বাধা দিলে তার শার্টের কলার চেপে ধরে মারধর করেন চুন্নু। তিনি কাগজপত্রও ছিঁড়ে ফেলেন।

পরে বিষয়টি শিক্ষা কর্মকর্তা ইউএনওকে অবহিত করেন এবং সভা স্থগিত করে চলে আসেন। ঘটনার বিষয়ে জানার জন্য চুন্নুর মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদ সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঘটনা সত্য; ইউএনও বিষয়টি অবগত।

এ বিষয়ে প্রধান শিক্ষক আবু হানিফ জানান, থানায় বৃহস্পতিবার একটি জিডি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধান শিক্ষককে পেটালেন অফিস সহকারী

আপডেট সময় : ০৩:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১