সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বিসিআইসির কর্মকর্তাদের সন্ধ্যা নদীতে সারবোঝাই বাল্কহেড ডুবির স্থান পরিদর্শন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ শিল্প মন্ত্রনালয়ের নির্দেশে বিসিআইসির কর্মকর্তারা বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে তলা ফেটে ৬ হাজার ৪শ’ বস্তা সার নিয়ে পণ্যবাহী নৌযান বাল্কহেড ডুবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ২৪ নভেম্বর বুধবার দুপুরে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার নেতৃত্বে বিসিআইসির খুলনার আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.আবু সাঈদ ও বরিশাল গুদামের ইনচার্জ আ.রহিম খন্দকার উপজেলার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠি এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে সার বোঝাই নৌযান বাল্কহেড দুর্ঘটনারস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে বিসিআইসির খুলনার আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু সাঈদ বলেন, কাতার থেকে সরকারের আমাদানিকৃত ইউরিয়া সার যশোরের নওয়াপাড়ার অভয়নগরের ট্রানজিট পয়েন্ট থেকে নৌপথে উজিরপুরের শিকারপুর হয়ে মাদারীপুরের টেকেরহাটে সরকারি গুদামে নিয়ে যাওয়ার পথে ৬ হাজার ৪শ’ বস্তা ইউরিয়া সার বোঝাই নৌযানটি (বাল্কহেড) বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দূর্ঘটনায় পতিত হয়। নরসিংদীর সরকার দলীয় সাবেক সংসদ সদস্য মো. কামরুল আশরাফ পোটনের মালিকানাধীন মেসার্স পোটন ট্রেডার্স টেন্ডারের মাধ্যমে আমাদানিকৃত ওই ইউরিয়া সার সরবরাহের দায়িত্ব পায়। সারবোঝাই নৌযান বাল্কহেড ডুবে যাওয়ায় ওই সরবরাহকারী প্রতিষ্ঠানকেই ক্ষতিপূরণ দিতে হবে, এতে সরকারকে কোন ক্ষতির সন্মূখিন হতে হবে না। এছাড়া সারবোঝাই বাল্কহেডটি নদীর তলদেশ থেকে উদ্ধার করার দায়িত্বও তাদের। সরেজমিন তদন্ত শেষে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করবেন বলেও তিনি জানান। বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, দূর্ঘটনার দিন সন্ধ্যায় নৌযান বাল্কহেডের মালিকের পক্ষে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি দূর্ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন,নদীর পানিতে ডুবে ভিজে যাওয়ায় বিপুল পরিমান ইউরিয়া সার ব্যবহার অনুপযোগী হলেও এতে সরকারের কোন ক্ষতি হবে না। পন্য সরবরাহকারী প্রতিষ্ঠানকেই এর দায় নিতে হবে এবং তাদের উদ্যোগেই নৌযান বাল্কহেডটি উদ্ধার করতে হবে। এদিকে নৌযান বাল্কহেডটি যেখানে ডুবে আছে সেখানে একটি বাঁশ পুতে দেয়া হয়েছে, যেন অন্য কোন নৌযান দুর্ঘটনার শিকার না হয়। তবে এখনও নদীর তলদেশে নিমজ্জিত সারবোঝাই নৌযানটিকে (বাল্কহেড) উদ্ধারে কোন উদ্যোগ নেওয়া হয়নি। প্রসঙ্গত সোমবার (২২ নভেম্বর) সকালে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠি এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে ৬ হাজার ৪শ’ বস্তা ইউরিয়া সারবোঝাই নৌযান বাল্কহেড তলা ফেটে ডুবে যায়। এসময় নৌযানের সুকানী শরিফুল ইসলাম ও দুইজন শ্রমিক নদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন । ###
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিসিআইসির কর্মকর্তাদের সন্ধ্যা নদীতে সারবোঝাই বাল্কহেড ডুবির স্থান পরিদর্শন

আপডেট সময় : ০৩:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১