সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ছিনতাই হওয়া চিনি শ্রমিক লীগ নেতার গুদাম থেকে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

রংপুরের মিঠাপুকুরে এক শ্রমিক লীগ নেতার গোডাউন থেকে ছিনতাই হওয়া ১৭৯ বস্তা চিনি উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদরের বাজারে ব্যক্তি মালিকানাধীন গুদাম থেকে এসব চিনি উদ্ধার করা হয়। উদ্ধার চিনির বাজার মূল্য ১১ লাখ টাকা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চিনি বহনকারী ট্রাক চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।

উপজেলা শ্রমিক লীগের সদস্য মমিনুল ইসলাম পলাতক রয়েছেন।
পুলিশ ও চিনির মালিক সূত্রে জানা গেছে , ২০ নভেম্বর নরসিংদী থেকে ৩শ ২০বস্তা চিনি চন্দ্রপুরী ট্রান্সপোর্টের মাধ্যমে ঠাকুরগাঁয়ের জাকারিয়া ট্রেডার্সে পৌঁছানোর জন্য ট্রাকযোগে (ট্রাক নম্বর ঢাকা মেট্রো-ট-২০-০৪৪৭) পাঠানো হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে চিনি গন্তব্যস্থলে না পৌঁছালে জাকারিয়া ট্রেডার্সের মালিক হোসাইন জাকারিয়া ট্রাক চালক নাজমুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন। তখন চালক তাকে জানান, টাঙ্গাইলে ট্রাক বিকল হয়ে পড়েছে।

মেরামত করে রওনা দেবো। এজন্য তিনি জাকারিয়ার নিকট বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা নেন। টাকা দেওয়ার পরেও পাঠানো চিনি না পৌঁছায় আবারো যোগাযোগ করা হলে চালকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে গত মঙ্গলবার রাতে ট্রাকচালক নাজমুল হক সাদুল্ল্যাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে জানান, তার ট্রাক আটক করে ৩শ ২০বস্তা চিনি ছিনতাই করা হয়েছে।

চালকের কথায় সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
এক পর্যায়ে চালক চিনিগুলো রংপুরের মিঠাপুকুর উপজেলার সদর বাজারে একটি গুদামে রাখা হয়েছে বলে স্বীকার করেন। তার স্বীকারোক্তি মোতাবেক গত মঙ্গলবার রাতেই মিঠাপুকুর বাজারের শ্রমিক লীগ নেতা মমিনুল ইসলামের গুদামে চিনিগুলো আছে বলে নিশ্চিত হয় পুলিশ। বুধবার বিকেলে ওই গুদামঘর হতে ১শ ৭৯ বস্তা চিনি উদ্ধার করা হয়। তবে, অবশিষ্ট চিনিগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, চিনির মালিক হোসাইন জাকারিয়া প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছিনতাই হওয়া চিনি শ্রমিক লীগ নেতার গুদাম থেকে উদ্ধার

আপডেট সময় : ০৪:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১