সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

খালেদার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে: জাফরুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে সরকার এবং বিচার বিভাগকেই দায় নিতে হবে।

বুধবার (২৪ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে নাগরিক সংবাদ সম্মেলন শিরোনামে কর্মসূচি আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গতকাল মঙ্গলবার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে চিকিৎসক হিসেবে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনার দাবি করে তিনি বলেন, চিকিৎসাধীন খালেদার উন্নত চিকিৎসা না পেলে যে কোনো মুহূর্তে কিছু ঘটে যেতে পারে।

ডাক্তার জাফরুল্লাহর ভাষায় খালেদা জিয়ার কিছু হলে সরকার এবং বিচার বিভাগকেই দায় নিতে হবে। তার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশে পাঠাতে রাষ্ট্রপতি ও আপিল বিভাগের বিচারপতিদের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি।

এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার দাবিতে ঢাকা জেলার প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান শেষে বিএনপি নেতারা বলেন, তার কিছু হলে দলের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।
বিএনপি নেত্রীর চিকিৎসা প্রসঙ্গে সরকারের বক্তব্য অসত্য বলেও দাবি করেন বিএনপি নেতা রিজভী।

একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে যান বিএনপির নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক সালাহউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এসময় দলের কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। তবে জেলা প্রশাসক না থাকায় স্মারকলিপিটি তারা ডেপুটি কালেক্টরের কাছে হস্তান্তর করেন। পরে রুহুল কবির রিজভী বলেন, অনুমতি না দিলে কঠোর আন্দোলনে যাবে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে: জাফরুল্লাহ

আপডেট সময় : ০৯:০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১