সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মাদারীপুরে হত্যাচেষ্টা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

মাদারীপুরের শিবচরে একটি হত্যাচেষ্টা মামলার আসামি দাদন চোকিদারকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে শিবচর পৌরসভার ৮নং ওয়ার্ডের নলগোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাদন একই এলাকার মৃত আদম চোকদারের ছেলে এবং সে ওই এলাকার গত বছরের একটি হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন দাদন চোকদার।

মাঝপথে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ নজরুল শেখ ও সেলিম শেখ দেশীয় অস্ত্র নিয়ে দাদনের উপর হামলা চালায়। এ সময় এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয় লোকজন দাদনের চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে দাদনের মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
এদিকে অভিযুক্তদের আইনের আওতায় আনার কথা জানিয়ে শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, এখনও মামলা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদারীপুরে হত্যাচেষ্টা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১