সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

তুরস্কে ইন্টারপোল সম্মেলনে আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ তুরস্কে ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিয়েছেন। তিনি পাঁচ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, তিন দিনব্যাপী এ সম্মেলন সোমবার (২৩ নভেম্বর) তুরস্কে শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর সম্মেলন শেষ হবে। ইন্টারপোলের ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন।

আইজিপি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর পুলিশ ও আসিয়ানাপোলের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ পুলিশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

সম্মেলনে অংশ নেওয়া পুলিশ প্রতিনিধিরা বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, মৌলবাদ ও সন্ত্রাসবাদ, মানিলন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, নানাবিধ অপরাধবিষয়ক ডাটা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান এআইজি কামরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তুরস্কে ইন্টারপোল সম্মেলনে আইজিপি

আপডেট সময় : ০৬:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১