সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

খালেদার সাজা বাতিল চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী খালেদা জিয়ার সাজা বাতিল করে তাকে মুক্তি দিতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে আবেদন করেছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের একাংশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিষয়টি একাত্তরকে নিশ্চিত করেন আবেদনকারী আইনজীবীরা।

সোমবার পাঠানো এই আবেদনে বলা হয়, সাবেক একজন প্রধানমন্ত্রীকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের আদেশ দেওয়ার ক্ষমতা আপনার আছে। যে ক্ষমতা সংবিধান আপনাকে দিয়েছে। দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবন রক্ষায় সংবিধানের ৪৯ অনুচ্ছেদ প্রয়োগ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা গ্রহণ করে বাঁচার সুযোগ দিন।

আইনজীবীরা বলেন, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ হলো ক্ষমা প্রদর্শনের অধিকার। কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যেকোন দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যেকোন দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে।

খালেদা জিয়ার সাজা নিঃশর্তভাবে বাতিল করে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ, অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু, অ্যাডভোকেট ড. মো. হামিদুর রহমান রাশেদ, অ্যাডভোকেট আকবর হোসেন, অ্যাডভোকেট মুহিত জোবায়ের, অ্যাডভোকেট নাজমুল হাসান, অ্যাডভোকেট হেমায়েত উদ্দীন বাদশা, অ্যাডভোকেট শওকতুল হক, অ্যাডভোকেট ওবায়দুল হাসান, অ্যাডভোকেট এমাদুল হক এবং অ্যাডভোকেট মোস্তাক আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদার সাজা বাতিল চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন

আপডেট সময় : ১২:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১