ভালুকায় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৩:২২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১ ১০১ বার পড়া হয়েছে

এস এম সুজন খান (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে ময়মনসিংহের ভালুকায় বিএনপির একাংশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
২২নভেম্বর (সোমবার) সকালে জেলা বিএনপির সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে
ভালুকা বিএনপির বাসস্ট্যান্ড কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহা- সড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় অংশনেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি খালেকুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আহবায়ক কমিটির সদস্য মুর্শেদ আলম, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব হাতেম খান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন আহম্মদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

























