সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাস চালকের এক হাতে পান অন্য হাতে চুন, উল্টে গেল বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: চালকের এক হাতে পান অন্য হাতে চুন। সামনে পড়লো একটি ট্রাক। এতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেল মহাসড়কে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নামকস্থানে সোমবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ নিহত না হলেও কয়েকজন আহত হয়েছেন। বাসটি বগুড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

বাসের যাত্রী রুলি বেগম বলেন, আমি বগুড়া থেকে উঠেছি ঢাকা যাবো। ড্রাইভারের পাশেই বসেছিলাম। দেখলাম ড্রাইভার এক হাতে পান আরেক হাতে চুন নিয়ে মুখে দিচ্ছে। বাসের গতি অনেক ছিল। হঠাৎ বাসটি মহাসড়কেই উল্টে যায়। আমি ভয়ে শেষ।

এদিকে মহাসড়কের মাঝখানে বাসটি উল্টে পড়ায় কিছু সময়ের জন্য ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে জালদো ব্রিজ পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। পরে পুলিশ দুর্ঘটনার শিকার বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সায়রুল ইসলাম বলেন চালকের নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়েকর পৌলীতে উল্টে যায়। তবে কেউ মারা যায় নি। বাসের চালক হেলপার পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাস চালকের এক হাতে পান অন্য হাতে চুন, উল্টে গেল বাস

আপডেট সময় : ০৪:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১