সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

প্রেমের টানে বাংলাদেশে মেক্সিকান তরুণী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ফেসবুকে পরিচয় থেকে প্রেম। অতঃপর বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বাংলাদেশি এক যুবককে বিয়ে করলেন মেক্সিকান এক তরুণী। মেয়েটি এখন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের আলহাজ মো. নজরুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন।

গ্ল্যাডিস ও রুমান।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, মেক্সিকান তরুণীকে একনজর দেখার জন্য উপচেপড়া ভিড়। গ্ল্যাডিস নাইলি মোরালেস (৩২) নামের তরুণীর বর্তমান নাম মোছা. লাইলী আক্তার। ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউল হাসান রুমানকে (২৯) তিনি বিয়ে করে হাসি-আনন্দে সময় কাটাচ্ছেন। রবিউল হাসান পোগলদিঘা গ্রামের আলহাজ মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহের রুমডো ইন্সটিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যালে ডিপ্লোমা সম্পন্ন করে ফ্রিল্যান্সিংয়ে জড়িত।

রবিউল হাসান রুমান জানান, ইংরেজিতে কথপোকথনের জন্য স্পোকেন ইংলিশে একজন দক্ষ বন্ধু খুঁজছিলাম আমি। ২০১৯ সালে গ্ল্যাডিসের সাথে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে গভীর বন্ধুত্ব ও প্রেম হয়। টানা দুইবছর প্রেমের পর গত রোববার (২১ নভেম্বর) সকাল ৮.১০টায় বাংলাদেশে আসে সে। আমি ও পরিবারের সদস্যরা বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বাসায় নিয়ে আসি।

প্রতিবেশিদের সাথে আলাপকালে হাস্যোজ্বল নবদম্পতি।
রুমান আরও বলেন, বিমান বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঢাকা জজ কোর্টে গিয়ে এভিডেভিট ও খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে সে এবং আমরা বিয়ে করি।

মেক্সিকান সেই তরুণীর সাথে কথা বলে জানা গেছে, মেক্সিকোর পোয়েবলা শহরে তার জন্ম, তার বাবা একজন ব্যবসায়ী। পোয়েবলা বিশ্ববিদ্যালয় (Benemerita Autonomous University of Puebla, Mexico) থেকে তিনি ২০১৬ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। রুমানের সাথে প্রেম হওয়ার পরপরই তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন, কিন্তু করোনাভাইরাসের জন্য তা বিলম্বিত হয়। তার ভাষায়, বাংলাদেশে আসতে কোনো ভয় বা সমস্যা হয়নি, শুধুমাত্র করোনার কিছুটা উৎকন্ঠা থাকলেও ভালোবাসার মানুষের কাছে আসার আনন্দে তাও প্রভাব ফেলেনি। বাংলাদেশটা দেখতে অনেক সুন্দর এবং এলাকার লোকজন অনেক মিশুক ও ভালো বলেও তিনি মন্তব্য করেন।

গ্ল্যাডিস জানিয়েছেন যে, কিছুদিন বাংলাদেশে অবস্থান করে তিনি মেক্সিকোতে ফিরে যাবেন এবং পরবর্তীতে দু’দেশের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রুমানকেও মেক্সিকোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার আছে বলে জানিয়েছেন তিনি।

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন সামস জানান, প্রেম সবকিছুর উর্ধ্বে । প্রেমের টানে মেক্সিকান তরুণী বাংলাদেশে এসেছেন, এতে এই প্রেমিকযুগলের প্রেম সার্থক হয়েছে। এলাকার লোকজন মেয়েটিকে দেখতে রুমানের বাড়িতে ভিড় করছে। আর মেক্সিকান তরুণীকে পুত্রবধূ করায় রুমানের পরিবারও খুশি। আমি তাদের জন্য দোয়া করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমের টানে বাংলাদেশে মেক্সিকান তরুণী

আপডেট সময় : ০৪:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১