সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খোকন অবরুদ্ধ, কয়েকজন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নরসিংদী জেলা বিএনপি কার্যালয় অবরোধ করে রেখেছে পুলিশ। অবরুদ্ধ নেতাকর্মীদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনও রয়েছেন। বেশ কয়েকজন নেতাকর্মীকে আটকেরও খবর পাওয়া গেছে।

সোমবার (২২ নভেম্বর) রাত সোয়া ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা অবরুদ্ধ ছিলেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সমাবেশ করে নরসিংদী জেলা বিএনপি।

বিকেল সাড়ে ৪টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন। সমাবেশ চলাকালে সন্ধ্যা ৬টার দিকে বিএনপি কার্যালয় ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেশ কয়েকজন নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে। এসময় অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্য নেতাকর্মীরা।

জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, বিএনপির নেতাকর্মীরা নিজেরাই অবরুদ্ধ হয়ে রয়েছেন। পুলিশ তাদের কিছুই করেনি। এখন তারা অবরুদ্ধ হয়ে থাকলে পুলিশ কী করবে? তিনি বলেন, লোক সমাগম হওয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিএনপি কার্যালয় এলাকায় অবস্থান করছে।

খায়রুল কবির খোকন বলেন, সমাবেশ থেকে বের হওয়ার পর তাদের ১৫-২০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। যারাই বের হতে চাইছে তাদের ধাওয়া দিচ্ছে এবং আটক করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খোকন অবরুদ্ধ, কয়েকজন আটক

আপডেট সময় : ০৪:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১